ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে র‍্যাবের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ পাওয়া গেছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, হত্যা মামলায় র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা বেশি।

এদিকে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এস আই আবদুল মালেক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদারকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে, আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায়, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫