ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

হেলিকপ্টার থেকে করা গুলিতে ৯ শিশু নিহত, শুনানি বুধবার

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে নিহত ৯ শিশুর তদন্ত চেয়ে করা রিট শুনবেন হাইকোর্ট। বুধবার (১৪ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চে এই রিটটের শুনানি হবে।

রিটে নিহতদের বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়। একই সাথে পরবর্তীতে যদি অন্য কোন শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও একই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে।

গত ১ আগস্ট বিভিন্ন পত্র-পত্রিকার অংশ-বিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনসদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে, তারা শুনানি গ্রহন করতে অস্বীকৃতি জানান। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিৎ।

এরপর সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি। যা সরাসরি খারিজ করেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হেলিকপ্টার থেকে করা গুলিতে ৯ শিশু নিহত, শুনানি বুধবার

সংবাদ প্রকাশের সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪