ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

বললেন অধ্যাপক মুজিবুর রহমান

হাসিনা পালালেও চক্রান্ত থেমে নেই

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও পাশ্ববর্তী দেশে বসে তিনি একটার পর একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তার কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

শনিবার (২৮ সেপ্টেম্বর)বিকেল ৩ টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের রাজশাহী পশ্চিম জেলার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা যেই গণহত্যা চালিয়েছে সেটা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম অপরাধ। তিন নিজ দেশের মানুষকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন তা ফ্যাসিস্ট সরকারের পক্ষেই শুধু সম্ভব। এজন্য তিনি এদেশের মানুষের কাছে আজীবন ঘৃণার পাত্র হিসেবে থাকবেন।

তিনি আরও বলেন, পুলিশের বেতন ভাতা হয় জনগণের টাকায়। কিন্তু সেই দলীয় পুলিশ জনগণের ওপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। যা কখনই কাম্য নয়। এটি ইতিহাসে জঘন্যতম কাজ। আওয়ামী লীগ তাদের শাসন আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকদের বসিয়েছে। তাই সেসব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

জামায়াতের রাজশাহী পশ্চিম জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা আব্দুল খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাক্ষ সাহাবুদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক রাজশাহী,অধ্যাপক রফিকুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বললেন অধ্যাপক মুজিবুর রহমান

হাসিনা পালালেও চক্রান্ত থেমে নেই

সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪