সংবাদ শিরোনাম ::
হাসপাতালে শামীম ওসমান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪০২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান বলেন, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকৎসকের অবজারভেশনে রয়েছেন।
তিনি বলেন, ডাক্তার বলেছেন, তিনি এখন শঙ্কামুক্ত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। একইসাথে ফেসবুকে শামীম ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন।




















