ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮

হাফেজ মাওলানা বখতেয়ার হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

আহমদ বিলাল খান, রাঙামাটি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা মোহাম্মদ বখতেয়ার হোসেনের মমতাময়ী মা আর নেই। তিন ছেলে ও ছয় মেয়ের অসংখ্য নাতি-নাতনী রেখে রোববার (৮ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৪ টায় নিজ বাড়িতে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৮ সেপ্টেম্বর) মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদ রাঙামাটি শাখার সদস্য মাওলানা আব্দুল বাসিত খান এক শোকবার্তায় বাংলা টাইমস’কে বলেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত মাস্টার ট্রেইনার জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ বখতেয়ার হোসেন স্যারের মমতাময়ী মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, আজ বেলা ২ টায় চট্টগ্রাম হাটহাজারীতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার মাস্টার ট্রেইনারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান ও ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি শাখার ফিল্ড সুপারভাইজার আলী হাসান ভূঁইয়া, সদর উপজেলার মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাফেজ মাওলানা বখতেয়ার হোসেনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪