ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাতিরঝিল থেকে জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহ’র (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি রাজধানীর কল্যাণপুরে থাকতেন। সারাহ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে।

পথচারী সাগর জানান, সারাহ নামে ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাহানুমা সারাহর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪