ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বললেন বরকত উল্লাহ বুলু

হাজারবার ফাঁসী দিলেও হাসিনার বিচার শেষ হবেনা

আবু-হানিফ,বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজারবার ফাঁসী দিলেও তার বিচার যথেষ্ট হবে না। শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে তার বিচার এই বাংলায় করতে হবে। দেশে নিত্যপ্রোজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃক্সখলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে হযরত খানজাহান (রহঃ) মাজার সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে বাগেরহাট জেলা বিএনপি জনসভায় প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু আরো বলেন, নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নডন নিশ্চিত করতে পারে। বর্তমান দেশকে অস্থিতিশীল পরিস্থিতি দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এখন বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে।

আইন-শৃক্সখলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমান প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এদেরকে খুজে বের করতে হবে। বিগত ১৭ বছর সৈরাচার আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে হয়েছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোন তালবাহানা মেনে নেয়া হবেনা।

বাগেরহাট জেলা বিএনপি জেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. ওহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাসুদ রানা, খাদেম নিয়ামিুল নাসের আলাপ, ব্যারিষ্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, এ্যাড. ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান প্রমুখ।

জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো ও সরদার ওলিউর রহমান পল্টুর সঞ্চালনায় এ সমাবেশে রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরেন বক্তারা। দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ১৭ বছর পর এই প্রথম বিশাল সমাবেশে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বললেন বরকত উল্লাহ বুলু

হাজারবার ফাঁসী দিলেও হাসিনার বিচার শেষ হবেনা

সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫