ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে হত্যার ঘটনায় একজন গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১৭ মামলার আসামি জামাল মিয়াকে হত্যার ঘটনায় র‍্যাব-৯ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, গত (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার ভুগলী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে কয়েকজন বিবাদী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ভিকটিম ও তার স্ত্রী দরজা খোলার পর পুনরায় বন্ধ করার চেষ্টা করলে হামলাকারীরা জোরপূর্বক জামাল মিয়াকে বাইরে টেনে নিয়ে যায়। বাধা দিলে তার স্ত্রীকেও ধাক্কা মেরে কক্ষে ফেলে দরজা বন্ধ করে দেয়।

পরে স্থানীয়রা চিৎকার শুনে এসে খোঁজাখুঁজি শুরু করে এবং সকাল ৬টার দিকে গ্রামের একটি ধানক্ষেত থেকে জামাল মিয়ার লাশ উদ্ধার করে। তাকে গলা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অদ্য ১৩ সেপ্টেম্বর ভোর ৪টা ৫ মিনিটে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ছায়েদ মিয়া (৩২), পিতা- তৈয়ব আলী, গ্রাম- তুগলী, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ-কে গ্রেফতার করে।

মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে হত্যার ঘটনায় একজন গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫