ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

স্বামীর দোকানে স্ত্রীর গলাকাটা মরদেহ, পলাতক স্বামী

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের ক্যাপ্টেন সিএনজি’র পাশের একটি ফার্মেসী থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) রাত ৯টার দিকে ওই নারী মরদেহ উদ্ধার করা হয়। এঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

নিহত রেহেনা আক্তার (২৭) গোপালগঞ্জের ইদ্রিস আলী ভুইয়ার মেয়ে। স্বামী কিবরিয়া (৪০) তার বাড়ি নড়াইলে। তবে তাদের
বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, প্রায় বছর খানেক যাবত স্ত্রীকে নিয়ে শ্রীপুরের মুলাইদ গ্রামের মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থেকে তারই মালিকানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি দোকান ভাড়া নিয়ে ঔষধসহ মোবাইল ব্যাংকিং ও রিচার্জের ব্যবসা পরিচালনা করতো। চার মাস আগে মোস্তফার ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে স্ত্রী রেহেনাকে গ্রামে পাঠিয়ে দেয় এবং কিবরিয়া দোকানে বসবাস শুরু করে।

111111111111 jpeg

তিনদিন আগে রেহেনা বাড়ি থেকে আসে এবং স্বামী-স্ত্রী দুজনই দোকানে বসবাস শুরু করে। শুক্রবার (৭ জুন) সকাল থেকে দোকান বন্ধ দেখতে পায়। সন্ধ্যার দিকে পাশের অপর দোকানদার সোহেল মোবাইল রিচার্জ করতে দোকানে যায়। দোকানে সামনে দাঁড়িয়ে ভেতরে আলো জ্বালানো অবস্থায় দোকান বন্ধ দেখতে পেয়ে ভেতরে উকি দিয়ে মেঝে এক নারীকে শুয়ে থাকতে দেখে। সারাদিন দোকান বন্ধ অবস্থায় ভেতরে নারীকে দেখতে পেয়ে বিষয়টি সন্দেহ হয় তার। তাৎক্ষণিক ভাবে ঘটনাটি মার্কেট মালিক মোস্তফাকে জানালে ঘটনাস্থলে এসে মোস্তফা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে দোকানের তালা ভেঙে দোকানের মেঝেতে রেহেনার গলাকাটা মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতে বঁটি দিয়ে গলাকেটে ওই নারীকে হত্যা করেছেন তার স্বামী। হত্যার পর মরদেহ দোকানের ভেতর ফেলে বাইরে থেকে শাটারে তালা দিয়ে কিবরিয়া পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর দোকানে স্ত্রীর গলাকাটা মরদেহ, পলাতক স্বামী

সংবাদ প্রকাশের সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪