ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণ ও টাকা ছিনতাই

মোঃ রুহুল আমীন, আত্রাই
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা করে স্বর্নলংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে।

জানা যায়, আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিংকু জুয়েলার্সের সত্তাধিকারী নান্টু প্রামাণিক (৪০) অন্যান্য দিনের ন্যায় ওই দিন সন্ধ্যায় তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন।

আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছলে ছিনতাই কারীরা তার মাথায় লোহার রড দিয়ে প্রচন্ড আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপুরী আঘাত করে তার ব্যাগে রক্ষিত ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি চাঁদি ও নগদ ২ লাখ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণ ও টাকা ছিনতাই

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫