ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের টাউন হল মোড় এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে ছাত্রদল নেতাকর্মিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এজন্য ছাত্রদল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ চৌধুরী বাবু, নোয়াখালী শহর ছাত্রদলের আহ্বায়ক মো.ওয়াসিম, সদস্য সচিব মো.সজিব, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো.আকবর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪