ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র পেট ও লিভার কতটা সুস্থ? শরীরের ৭টি সঙ্কেতেই মিলবে উত্তর রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে, রেমিট্যান্সে ভর করে স্বস্তি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়, ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে

সোনারগাঁয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনা-পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সাংবাদিকসহ ২৩৯ জনের নামে সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়েছে।

রুহুল আমিন নামের এক যুবককে গুলি করে পঙ্গু করার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ও ১৭৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করে সোমবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় এই মামলা করা হয়।

মামলার বাদী রুহুল আমিন (৩৯) এজাহারে উল্লেখ করেন, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামে তার বাড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে ১ থেকে ১০ নং আসামির হুকুমে ও অন্য আসামির পরষ্পর যোগসাজশে বাদীকে গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। গুলি লাগার কারণে তিনি বর্তমানে পঙ্গুত্ব বরণ করেছেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে তার বোন শেখ রেহেনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, আড়াইহাজার উপজেলার সাবেক এমপি নজরুল ইসলাম বাবু সহ সোনারগাঁ, রূপগঞ্জ ও দেশের বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এছাড়াও এই মামলায় সোনারগাঁ উপজেলার ৩ জন সাংবাদিকের নামও দেয়া হয়েছে।

সোনারগাঁ থানার ওসি এম এ আব্দুল বারী জানান, রুহুল আমিন নামের একজন পঙ্গু হওয়ার ঘটনায় একটি মামলা করেছেন। যদি কেউ এই মামলার সাথে সম্পৃক্ত না থাকে তাহলে তাদের হয়রানি করা হবেনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোনারগাঁয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪