ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্রীমঙ্গল শহরের দেববাড়ী সড়কে অবস্থিত সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।

InShot 20240926 231720861

সহকারি শিক্ষক কাজলী গোস্বামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনক দেববর্মা প্রমুখ।

বিজ্ঞান মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের ৬৭টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা মেধার পরিচয় দেয়। মেলায় শিক্ষার্থীরা ‘পরিবেশ বান্ধব প্রকল্প, উদ্ভিদের বিভিন্ন অংশ, সৌর জগৎ, জেনারেটর, সিকিউরিটি এ্যালার্ট, ট্রাফিক ব্যাবস্থাপনা ও যানজট মুক্ত শহর, মানবদেহ, আইসিটি, মোটরসাইকেল ও পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি প্রদর্শনী তুলে ধরে। এ অনুষ্ঠান সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় ৬৭টি স্টল বসে।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪