সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীতে রদবদল, চাকুরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে।
এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্য ন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল।
লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
























