সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের জন্য ৩ মাসের মধ্যে একটি স্বাধীন ও আলাদা সচিবালয় গঠনের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে। আজ বুধবার এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বিচার বিভাগের জন্য একটি আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিচার বিভাগের দ্বৈত স্বাধীনতা তুলে দিতে হবে। যার ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে।
এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে জানিয়ে বুধবার অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় প্রদান করেছেন তা আপিল বিভাগের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া দরকার।
এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট।





















