ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

সাবেক হুইপ মাশরাফীর বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে সাবেক হুইপ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। মাশরাফীর নামে নড়াইলে এটাই প্রথম মামলা। মামলা নং- ০৮।

মামলার এজাহারে উল্লেখ, গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে আসামীরাসহ আরও অজ্ঞাত ৪০০-৫০০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, শটগান, বন্দুক-পিস্তল, হাত বোমাসহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বেআইনি জোটবদ্ধ হয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার অভিভাবকসহ সাধারণ নিরীহ লোকজন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহকারে শহর অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামীরা তাদের শটগান দিয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে শান্তিকামী আন্দোলনকারীদের ওপর বেপরোয়াভাবে মারপিট ও কুপিয়ে জখম করে।

নড়াইল সদর থানার ওসি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক হুইপ মাশরাফীর বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের সময় : ১১:১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪