সংবাদ শিরোনাম ::
সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও সাবেক এমপি আহমদ হোসেন আটক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি ডিবি হেফাজতে রয়ছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা জানা যায়নি।
বুধবার (২০ আগস্ট) রাজধানীর বনশ্রী এলাকা থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে আটক করা হয়ে।
২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের এমপি ছিলেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম । এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৯ সালের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একই সাথে তিনি দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকও ছিলেন।
এদিকে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এমপি আহমদ হোসেনকে রাজধানীর বনশ্রী থেকে আটক করা হয়েছে।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনের এমপি ছিলেন।






















