ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিরেবদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও তিনজন পুলিশ সুপারকে (এসপি) আটক করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিন্টো রোড কার্যালয়ে তাদের আনা হয়।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাবেক গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন। শুক্রবার রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকায় আনা হয়। এছাড়া একইদিন রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানকে আটক করে রংপুর মহানগর পুলিশ। তাদের শনিবার দুপুরে ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয়।

আবুল হাসনাত বাগেরহাটের সাবেক পুলিশ সুপার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন। আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচন ও পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই চার পুলিশ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে রাখা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারা হাসিনা সরকারের সময় পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫