সংবাদ শিরোনাম ::
সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান গ্রেপ্তার
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
সাবেক ক্রীড়া উপমন্ত্রী ও নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আরিফ খান জয়। ক্লাব ফুটবলে তিনি ঢাকা ক্লাব, মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদে খেলেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে নেত্রকোণা-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান।



























