ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় ছাত্র আন্দোলন চলাকালে কুপিয়ে ও গুলি চালিয়ে মাছুম মিয়া (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহারকে।

রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় দিশাবন্দ গ্রামের আবদুল হান্নান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বিক্ষোভ মিছিলে গুলি ও কুপিয়ে মাছুম নামে এক যুবককে হত্যা করা হয়। মামলায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনাকে হামলার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪