ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

সাবেক আইজিপি মামুন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে আসামিদের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে আদালতে শুনানি হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক আইজিপিকে উত্তরা পূর্ব থানার মামলায় রিমান্ড আবেদন করে।

এদিকে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে অশোভন আচরণ করেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা অভিযোগ করেন, তিনি চোখ রাঙান, শুনানির সময় বাজে মন্তব্য করেন, অথচ তার মধ্যে কোনো অনুশোচনা নেই।

তবে রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আসামিপক্ষের আইনজীবীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক আইজিপি মামুন ৩ দিনের রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪