ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সান্তাহারে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের কায়েত পাড়া গ্রামে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষে দুইটি পুকুরে থাকা ২০ লাখ টাকা মুল্যের প্রায় ৬০ মন মাছ নিধন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আদমদীঘি উপজেলার কায়েত পাড়া গ্রামের বাসিন্দা এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের পুকুরে।

সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, দীর্ঘদিন থেকে তিনি তাঁর গ্রামে ৪টি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেংরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ছিলো। বর্তমানে চাষকৃত মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রবিবার গভীর রাতে কে বা কারা আমার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ প্রয়োগ করে। তিনি বলেন, সোমবার সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রতিবেশীরা আমাকে খবর দিলে এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। প্রথমে আমি মনে করেছি অক্সিজেনের অভাবে মাছ মরে ভেসে উঠেছে কিন্তু পরে বুঝতে পারি বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে করে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। তাই আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সান্তাহারে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫