সংবাদ শিরোনাম ::
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে সাজ্জাত নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সাজ্জাত হোসেন (২৩) উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্ব লকু কলোনি মহল্লার শামিউল ইসলামের ছেলে। বুধবার (১৭ জুলাই) ভোরে ঘটনাটি ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে যুবকটি ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
























