ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

সাগরে ট্রলার ডু্বি, নিখোঁজ ১৫

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছে। তবে ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার খোরশেদ আলম এ বিষয়ে জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিল। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারাসহ শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।

এদিকে, ঘটনাস্থলে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাগরে ট্রলার ডু্বি, নিখোঁজ ১৫

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪