ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় এই মামলাটি দায়ের করা হয়।

এদিকে, ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে একই থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া, নরসিংদীতে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণসহ ৫টি অভিযোগে মামলা করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর এলাকার আলমাছ মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে মামলাটি করেন।

মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবি প্রধান হারুন অর-রশিদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, নরসিংদীর সাবেক এমপি লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরো, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীসহ ৮১ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা

সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪