ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

সহিংসতায় একদিনে আরো শতাধিক প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় আরো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (৫ আগস্ট) সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও গণপিটুনিতে ১১২ জন নিহত হয়েছে। এরমধ্যে রাজধানীতে ৪৯ জন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় ৬৩ জন রয়েছে। নিহতদের মধ্যে হবিগঞ্জে ৬, রাজশাহীতে ৬, ঝিনাইদহে ৪, চাঁদপুরে ২, কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৪, যশোরে ৮, মানিকগঞ্জে ২, বরিশালে ৩, কুমিল্লায় ২, শ্রীপুরে ৬, সাভারে ৯, লোহাগড়ায় ২, কয়রাতে ১ ও সুনামগঞ্জে ১ জন রয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিহত ৪০ জনের তালিকা নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শনির আখড়া, যাত্রাবাড়ী, বংশাল, কাজলা, ধনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৩৯৭ জনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরমধ্যে ৭১ জনকে ভর্তি দে্য়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ৪০ জনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হয়েছে। রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এ সময় ৬ জন নিহত হয়। সাভারে আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি করলে ৯ জনের মৃত্যু হয়। গাজীপুরের শ্রীপুরে বিজিবির গুলিতে ৬ জন নিহত হয়। যশোরে হোটেল জাবের ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮ জন পুড়ে মারা গেছে। চট্টগ্রামের লোহাগাড়া থানায় হামলায় দুই পুলিশ সদস্য মারা যায়। কুমিল্লা নগরীতে বিক্ষুব্ধ জনতার হামলায় নাফিজুল আলম সামি নামের এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়। ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ (৭৫) নিহত হন। পুলিশের গুলিতে বৈষ্যমবিরোধী আন্দোলনককরী যুবক রফিকুল ইসলাম চঞ্চল (২৪) মারা গেছেন। এ ছাড়া গুরুতর আহত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন। চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতে দেওয়া আগুনে অন্তত ৪জন নিহত হন। চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সহিংসতায় একদিনে আরো শতাধিক প্রাণহানি

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪