ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

সময় বাড়ল একাদশে ভর্তির রেজিস্ট্রেশনের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে রেজিস্ট্রেশনের সময় আরও ৮ দিন বাড়ানো হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগামী ৮ অক্টোবর পর্যন্ত একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হলো। বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডগুলোর অধীন দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সাবমিটের কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত এই কার্যক্রম শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল। এরমধ্যে রোববার রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ৮ দিন বাড়ানো হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সময় বাড়ল একাদশে ভর্তির রেজিস্ট্রেশনের

সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪