ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

সন্ধ্যায় নিখোঁজ, সকালে আম বাগানে মিললো মরদেহ

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার আদিনা ফজলুল হক কলেজের পাশে একটি আম বাগানে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহত আব্দুল করিম (১৫) শিবগঞ্জে হাউসনগর এলাকার আব্দুস সাত্তারে ছেলে । সে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে করিম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে কে বা কারা করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ধ্যায় নিখোঁজ, সকালে আম বাগানে মিললো মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪