ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না, সতর্ক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিবালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের আশপাশে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৬ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে সোমবার (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এদিকে, সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাত পৌনে ৯টা থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন,রোববার (২৫ আগস্ট) রাত পৌনে ৯টা থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নিজেদের ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। এরপর রাত ৯টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে।

দুই সমন্বয়কের পাশাপাশি আনসার সদস্যদের আন্দোলনের মধ্যে অবরুদ্ধ হন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভা কর্মকর্তা-কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সংবাদ প্রকাশের সময় : ০১:১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪