ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

সংঘর্ষে আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (২৫ আগস্ট) রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনসার সদস্যদের হামলায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও সংঘর্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়। রাত সোয়া ৯টার দিকে সচিবালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

hasanat

জানা গেছে, হামলা-সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের প্রায় সবারই মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন,রোববার (২৫ আগস্ট) রাত পৌনে ৯টা থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নিজেদের ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। এরপর রাত ৯টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে।

দুই সমন্বয়কের পাশাপাশি আনসার সদস্যদের আন্দোলনের মধ্যে অবরুদ্ধ হন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভা কর্মকর্তা-কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংঘর্ষে আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪