ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

শেয়ার লেনদেনে কারসাজি, সাকিবকে ৫০ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত ২৮ বিএসইসি ‘দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর শুভেচ্ছা দূত থেকে সাকিবকে বাদ দিয়েছে সংস্থাটি।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসান ছাড়াও ইসহাল কমিউনিকেশনকে ৭৫ লাখ, আবুল খায়েরকে ২৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ , আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে এক লাখ এবং জাহেদ কামালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ারবাজারে দীর্ঘদিন থেকেই আবুল খায়ের হিরুর সাথে সঙ্ঘবদ্ধ হয়ে সাকিব কারসাজির খবর ছিল। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে শাস্তির আওতায় আনছিল না। অবশেষে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন তাকে শাস্তির আওতায় আনল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেয়ার লেনদেনে কারসাজি, সাকিবকে ৫০ লাখ জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪