ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাঁধ ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত

শেরপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতিতে ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। শুক্রবার (৪ অক্টোবর) ভোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে।

স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকেই মহারশি নদীতে পানি বাড়ছিলো। গভীর রাত থেকেই বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।

এতে ঝিনাইগাতি সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট।

এতে ভোগান্তি পড়েছেন বাসিন্দারা। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে ডুবে গেছে বিস্তীর্ণ বোরো ক্ষেত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে বাঁধ ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪