ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর ) চলাচলকরবে মেট্রোরেলে। ফলে এখন থেকে সপ্তাহের ৭ দিনই চলবে মেট্রোরেল। তবে শুক্রবারে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে। তবে চলাচলের সময় অন্যান্য দিনের মতো হবে না। শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

আদেশে আরও বলা হয়, ডিএমটিসিএল-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময়সূচি

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪