সংবাদ শিরোনাম ::
লিচু বাগানে যুবকের রক্তাক্ত মরদেহ
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার বড়ইচারা গ্রামের কাঁঠালতলার একটি লিচু বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছেলে নয়ন (২৭) বড়ইচারা গ্রামের কাঁঠালতলা এলাকার কাঠ ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে । সে জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রান্নার উচ্ছিষ্ট ফেলতে গিয়ে একটি মরদেহ বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার দেন প্রতিবেশী এক নারী। তার চিৎকারে আশপাশের লোজন ছুটে আসলে তারা নয়নকে চিনতে পারেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, রক্তাক্ত যুবকের মরদেহটি প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


























