রায়পুরায় উপজেলা নির্বাচন স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৩ মে) উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো: মোশারফ হোসেন জানান, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় রায়পুরা উপজেলার সব পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শীঘ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বুধবার (২২ মে) দুপুরে রায়পুরায় নির্বাচনী প্রচারণায় গেলে প্রতিপক্ষ চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা হামলা চালায় সুমনসহ তার কর্মী-সমর্থকদের উপর। আহ অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মারা যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া।
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।






















