ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

রামপাল উপজেলা আহবায়ককে বহিষ্কার দাবীতে বিএনপির সমাবেশ

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-ভাংচুরের নেতৃত্ব দেয়া বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে রামপাল সদরে বিক্ষোভ মিছিলে উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে রামপাল থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবুসহ ক্ষুব্দ বিএনপি নেতারা।

সমাবেশে রামপালের বিএনটি নেতারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে স্বৈরাচারের দোসর খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দোসরদের সাথে নিয়ে চিংড়ি ঘের দখল, হামলা, লুটপাট ও ভাংচুর চালিয়ে উপজেলাজুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। তিনি উপজেলায় সন্ত্রাসীদের গডফাদারে পরিনত হয়েছেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপজেলার ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় তিনি আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-ভাংচুরের নেতৃত দেন। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহতসহ চিংড়ি ঘের ও বাড়ীঘর ভাংচুর করা হয়। এই হামলায় নের্তৃত্ব দেয়া উপজেলা বিএনপি আহবায়ক তুহিনকে দল থেকে বহিষ্কারের দাবী জানান। অন্যথায় দ্রæত কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের নামে বিএনপি কর্মী নজমল শেখ বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছে। পুলিশ আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামপাল উপজেলা আহবায়ককে বহিষ্কার দাবীতে বিএনপির সমাবেশ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫