ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে কলেজের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান ও যুববিভাগের নেতা মোকাররম হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, বিএনপির সহসভাপতি শাহাদাত আলী এবং পৌর সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ইসমাইল হোসেন দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি হাজারো শিক্ষার্থীর জীবনে আলোর দিশা দেখিয়েছেন। তাঁর অবসর শিক্ষা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

বিদায়ী বক্তব্যে ইসমাইল হোসেন সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬