রাজশাহী কোর্ট কলেজের নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
রাজশাহী কোর্ট কলেজের নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজশাহী কোর্ট কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচলান করেন প্রভাষক হযরত মাওলানা মামুনুর রহমান ও গীতাপাঠ করেন প্রভাষক সুরঞ্জন চক্রবর্তী।
আলোচনা সভায় কোর্ট কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে রাজশাহী কোর্ট কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ রবিউল আলম কোর্ট কলেজের নবনিযুক্ত সভাপতি এ্যাডভোকেট মোঃ মুস্তারুজ্জামান লাভলুকে সংবর্ধনা প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জেসমিন আক্তার। সংবর্ধনা প্রদান শেষে শিক্ষক-শিক্ষিকাদের সাথে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কায়ক্রমের বিষয়ে আলোচনা করনে নবনিযুক্ত সভাপতি।
সভায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

























