ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

আহমদ বিলাল খান, রাঙামাটি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি নানিয়ারচর উপজেলার ভুইয়াদম এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের নানিয়ারচর উপজেলার ভূইয়াদমে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ির নম্বর চট্টমেট্টো জ- ১১-০১০১। যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে রাঙামাটির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ভূইয়াদমে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। পরে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

এদিকে এ ঘটনার পর দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪