ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

যুদ্ধ ফেরত আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার 

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে যুদ্ধফেরত এক আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ৫০ রাউন্ড গুলিসহ দুটি রাইফেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি হলো উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের বাসিন্দা মৃত হাসান আহমদের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৬)।

১৪ এপিবিএন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (১৩ জুলাই) রাত সোয়া একটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩৫ ব্লকের সাব মাঝি নূর আলমের চায়ের দোকানসংলগ্ন বাঁশের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, সম্প্রতি মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে ফেরত একজন আরসা সন্ত্রাসীকে দুটি রাইফেল ও ৫০ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তাকে অস্ত্র-গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধ ফেরত আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার 

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪