ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

যশোরে কোটা বিরোধীদের উপর হামলা, বিক্ষোভ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় অভ্যন্তরে তারা এই হামলার শিকার হন।

পরে জর্জ কোর্ট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকাসহ সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসাথে তাদের নায্য দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।

সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই যশোরের রাজপথে নেমে আসে বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা। সকাল ১১টায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আধাঘন্টা পর তারা পুলিশের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেয়। এরপর দুপুর ১২টার দিকে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছায়। সেখানে স্লোগান চলাকালে অতর্কিত তাদের উপর হামলা চালায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এরপর তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

হৃদয় নামে এক শিক্ষার্থী জানান, কোন প্রকার উস্কানি ছাড়াই তাদের উপর হামলা হয়েছে। তাতে দু’জন গুরুতর আহত হয়েছে। মারপিট করে আন্দোলন থেকে হটানো যাবে না। বরং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

রাশেদ নামে আরেক শিক্ষার্থী জানান, ছাত্রলীগের কর্মীরা সোমবার (১৫ জুলাই) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও ক্যাম্পান ছাড়তে বাধ্য করেছে। তারপরও তারা আন্দোলনে সক্রিয় আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে কোটা বিরোধীদের উপর হামলা, বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪