ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র

যশোরের কেশবপুরে ইজিবাইক চালক বায়োজিদ হত্যার ঘাতক গ্রেপ্তার

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুরে ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়জিদ হত্যায় জড়িত মনিরুল শেখকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গতকাল বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। আজ ৫সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ একথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সহ উদ্বোধন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটক মনিরুল শেখ কেশবপুর উপজেলার হাসানপুর দক্ষিনপাড়ার হাবিবুর শেখের ছেলে।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট ভোরে কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে সোহাগ হোসেন বায়জিদকে (২৪) অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে হাসানপুর থেকে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করে। এরপর তাকে নিয়ে রওয়ানা দিলে পথিমধ্যে কেশবপুর উপজেলার কাবিলপুর পৌঁছালে বায়োজিদকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর লাশ রাস্তার পাশে পুকুরে ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত বায়োজিদের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন । এরপর ডিবি পুলিশের একটি টিম গতকাল রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক মনিরুলকে গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মনিরুল ছাগলের ব্যবসায়ী পরিচয় দিয়ে সাতক্ষিরা ঝাউডাঙ্গা বাজারে ছাগল নিয়ে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করে। হাসানপুর বাজার থেকে ধনপোতা ঘেরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে চালক সোহাগের গলায় পোচ দিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে পানিতে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে শিকড়ি গ্রামে খোকনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরের কেশবপুরে ইজিবাইক চালক বায়োজিদ হত্যার ঘাতক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪