ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো-মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮)। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। ঈদের দুইদিন আগে বাবা-মার সঙ্গে তারা নানা বাড়িতে বেড়াতে যায়।

জানা গেছে,শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে নানীর সাথে যমুনা নদীতে মাছ ধরতে যায় মিনহাজ উদ্দিন ও মিনাল মিয়া। মাছ ধরার এক পর্যায়ে তারা নদীর পানিতে ডুবে যায় । অনেক খোঁজাখুজির পর তাদের মরদেহ নদীতে ভেসে উঠে।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মন্ডল এর সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যমুনায় মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪