ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

মোহনপুরে ওসির গাড়িসহ যানবাহন আগুন

সোহরাব হোসন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মোহনপুরে শিক্ষার্থী আন্দোলনের নামে একদল বহিরাগতরা মোহনপুর থানা, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, ইউএনও অফিস, এসিল্যান্ড অফিস, সরকারি খাদ্য গুদাম ও থানা সংলগ্ন ১৫টি দোকানে আগুন দিয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে নজিরবিহীন এই তাণ্ডব। এ সময় আগুনে ভস্মীভূত হয়েছে মোহনপুর থানার দুটি পিকআপ, এসিল্যান্ডের একটি সরকারি গাড়ি ও থানার ভেতরে থাকা ২৫টি মোটরসাইকেল। পরে দমকল বাহিনীর কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী-৩ (মোহনপুর) আসনের এমপি আসাদুজ্জামান আসাদ বলেন, দুই ঘণ্টা ব্যাপী সহিংসতার পরও পুলিশ ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। আমরা এমন ধ্বংসযজ্ঞ মানতে পারছি না।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল বলেন, হামলাকারীর থানার ভেতরের গ্যারেজে থাকা পুলিশের দু’টি পিকআপ ও থানা প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। সরকার খাদ্য গুদাম, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে এসি ল্যান্ড ও ইউএনও অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোহনপুরে ওসির গাড়িসহ যানবাহন আগুন

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪