ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মোটরসাইকেলের সাথে রিকশার ধাক্কা, চালককে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কোনাবাড়িতে মোটরসাইকেলের সাথে অটোরিকশা ধাক্কা লাগায় অটোচালককে পিটিয়ে হত্যা করেছে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা। এ ঘটনায় আমবাগ এলাকায় রাতে শতাধিক অটো চালকরা বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী করেন।

শনিবার (১৩ এপ্রিল) কোনাবাড়ি মেট্রো থানার নসের মার্কেট এলাকায় শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এঘটনা ঘটে।

নিহত ওই অটোরিকশা চালক হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫)। মাসুদ রানা আমবাগ বৌবাজার এলাকায় জাকির হোসেনের বাসায় ভাড়াটিয়া ২ সন্তান ও স্ত্রীসহ বসবাস করে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি কেএম আশরাফ আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপতাল মর্গে প্রেরন করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোটরসাইকেলের সাথে রিকশার ধাক্কা, চালককে পিটিয়ে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪