ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেল বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরিবিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রোরেল পরিচালনকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা।

মঙ্গলবার সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ঘোষণা দিয়েছেন, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীগণ’ ব্যানারে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ণ করতে গত ১২ সেপ্টেম্বর নির্দেশনা দেন। সেই অনুযায়ী ৬০ দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভায়। এরপর পাঁচ মাস পার হলেও ‘রহস্যজনক কারণে’ সেই বিধিমালা প্রণয়ন করা হয়নি।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে, “কর্মীদের তরফ থেকে এমন একটি দাবি-দাওয়া” উঠেছে।

তিনি বলেন, তবে দাবি-দাওয়া সংক্রান্ত খসড়া ফাইনাল করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে একটি কমিটি হবে। তারা এটা দেখবে, পরবর্তীতে পাস হবে। আমরা প্রসেসের মধ্যেই আছি।”

এর আগে গত আগস্টে মেট্রোরেল বন্ধ থাকার সময় কর্মচারীরা ‘বৈষম্যহীন’ বেতন কাঠামোসহ ছয় দাবিতে কর্মবিরতি পালন করেন। পরে ডিএমটিসিএল বোর্ড দশম থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ার পর ২০ আগস্ট থেকে তারা কাজে ফেরেন। কর্মীদের বকেয়া পরিশোধের দাবি মেটাতে বোর্ড একটি কমিটিও গঠন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেট্রোরেল বন্ধের হুমকি

সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫