মানহানী মামলা থেকে তারেক রহমানকে খালাস
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মানহানী মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। মঙ্গলবার (২৭ আগষ্ট) গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া এ প্রদানের আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করেন।
দীর্ঘ সাড়ে ৯ বছর পর এই মামলা থেকে তারেক রহমানকে খালাস পেলেন।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী সহ অন্যদেরকে ফৌজদারী কাযবিধির ২৪৯ ধারায় একটি মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন ওই আদালতের বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া।
গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এ তথ্য জানান।























