মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর বাজারে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে মাধবপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম।
মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতা করেছেন মাধবপুর থানার পুলিশের একটি টিম ও স্যানিটারি ইন্সপেক্টর মাহবুব আহমেদ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম জানান জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।























