সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে বিদেশি মদসহ বিজয় চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন উত্তর পাড়ার নরেশ চন্দ্র দাস এর পুত্র।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় মাধবপুর থানার এসআই আবুল মোবারক এর নেতৃত্বে পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার ০৯নং নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর পশ্চিম পাড়া এলাকায় ছাতিয়াইন- রতনপুর গামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুই বোতল বিদেশি মদসহ বিজয় চন্দ্র দাস’কে গ্রেফতার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
























