সংবাদ শিরোনাম ::
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকাল ৫ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের রেল সড়কে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকট ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা রওয়ানা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে দেখে বিস্তারিত বলতে পারবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।






















